ঢাকাThursday , 9 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নে প্রশিক্ষণ

admin ঢাকা
আপডেট: 9 May 2019, 22:38

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকালে এতিম ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মাহমুদুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. অরুণ কুমার ব্যানার্জী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, কৃষি অফিসার (চ. দা.) রাজিবুল হাসান, প্রকৌশলী আক্তার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, শিক্ষা অফিসার সামসুন্নাহার, সাংসদ প্রতিনিধি শুম্ভুজিৎ মন্ডল, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আবু হেনা সাকিল, দীপঙ্কর কুমারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিবৃন্দ।
মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ও সভাপতি প্রজেক্টরের মাধ্যমে ২০১৬ থেকে ২০৩০ সাল মেয়াদের বৈশ্বিক এ উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক ১৭টি অভীষ্টের আওতায় ১৬৯টি লক্ষ্যমাত্রা ও ২৩২টি সূচক সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। সবশেষে টেকসই উন্নয়নে ১৭টি অভীষ্টের বাঁধা ও উত্তরণের উপায় সম্পর্কে বিভিন্ন গ্রুপ ওয়ার্ক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *