ঢাকাThursday , 9 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিষ্ণুপুরে ইউপি চেয়ারম্যানের ঘের দখল ও লুটপাটের অভিযোগ

admin ঢাকা
আপডেট: 9 May 2019, 22:34

ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দীনের মাছের ঘের অস্ত্রের মুখে দখলের অভিযোগ উঠেছে।
এঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২২-২৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, একাধিক নাশকতা, চাঁদাবাজি ও হত্যা মামলার আসামি উপজেলার শ্রীধরকাটী গ্রামের গহর আলী শেখের ছেলে আব্দুস সালাম শেখ (৪৮) ও আবুল কালাম শেখ (৪২) এর নেতৃত্বে তাদের সহযোগীরা বৃহস্পতিবার (৯ মে) সকাল ৭টার দিকে শেখ রিয়াজ উদ্দীনের পারুলগাছা একদারপুর মৌজায় অবস্থিত সাড়ে ২৫ একর জমির ঘের দখলের উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায়। এসময় তারার চেয়ারম্যানের ভাগ্নে বন্দকাটি গ্রামের ফিরোজ লস্করকে (৪৫) চড় থাপ্পড় মেড়ে ঘের থেকে বের করে দেয়।
পরবর্তীতে ঘের দখলে নিয়ে দিনব্যাপী জাল ফেলে ১ লক্ষ টাকার মাছ ধরে নেয়াসহ সর্বসাকুল্যে পনের লক্ষাধিক টাকার মৎস্য সম্পদ জবর দখল করে নিয়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *