ঢাকাThursday , 9 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আ’লীগের তৃণমূল নেতৃবৃন্দের সম্মানে এমপি রবি’র ইফতার

admin ঢাকা
আপডেট: 9 May 2019, 21:24

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের সম্মানে বৃহস্পতিবার (৯ মে) শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তৃণমূল নেতৃবৃন্দের অংশগ্রহণে এই ইফতার মাহফিল মিলন মেলায় পরিণত হয়। এ সময় এমপি রবি সকলের সাথে কুশল বিনিময় করেন এবং খোঁজখবর নেন।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, ‘পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস। রমজানের পবিত্রতা সকলকে রক্ষা করতে হবে। পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, স¤প্রীতি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করতে হবে। ধনী গরিব ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় তিনি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন
ইফতার মাহফিলে অংশ নেন, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, অতিরিক্ত পিপি অ্যাড. আব্দুল লতিফ, ডা. মুনছুর আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান অছলে, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এপিপি অ্যাড. শেখ তামিম আহম্মেদ সোহাগ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার বসু, সাধারণ সম্পাদক লিটন মির্জা, প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, শাহিনুর রহমান, মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, আগরদাড়ি ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি, বাঁশদহা ইউপি চেয়ারম্যান এস.এম মোশারফ হোসেন, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, ধুলিহর ইউপি চেয়ারম্যানমিজানুর রহমান বাবু সানা, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, লাবসা ইউনিয়ন আওয়ামী রীগের সভাপতি এপিপি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কওছার আলী, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম গাজী, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নান প্রমুখ।
এসময় ১৪টি ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দ এবং ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ।
মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদ, শহিদ জাতীয় চার নেতা, শহিদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *