ঢাকাWednesday , 8 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস

admin ঢাকা
আপডেট: 8 May 2019, 22:22

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০১৯।
বুধবার সকালে এ উপলক্ষ্যে ‘মানবতাই শক্তি’ স্লোগানকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে ইউনিট কার্যালয়ে ফিরে আসে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তার জন্মলগ্ন থেকে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। মানবতার সেবার মন মানসিকতা নিয়ে হেনরি ডুনান্ট রেড ক্রস ও রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি ১৯৭১ সাল থেকে বিপন্ন মানুষের সেবায় নিরলসভাবে কাজ করছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, সাতক্ষীরা ইউনিটের নির্বাহী সদস্য ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জ্যোৎ¯œা আরা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আজীবন সদস্য জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, মীর মোশারফ হোসেন মন্টু ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, সরদার মুজিদ, অধ্যক্ষ মো. খলিলুর রহমান প্রমুখ।
এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কর্মকর্তা ও যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ আবু সায়ীদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *