ঢাকাWednesday , 8 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় বসত বাড়িতে হামলার অভিযোগ

admin ঢাকা
আপডেট: 8 May 2019, 21:50

তালা প্রতিনিধি: তালায় জোরপূর্বক পৈত্রিক সম্পত্তি প্রাপ্তির দাবিতে বসত বাড়িতে হামলা চালিয়ে রান্নাঘর ও গোয়ালঘর ভেঙে দিয়েছে প্রতিপক্ষ। শনিবার (৪ মে) বিকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের গোনালী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, তালার খলিলনগর ইউনিয়নের গোনালী এলাকার মৃত অধর ঘোষের ছেলে শ্যামাপদ ঘোষ পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ঐ জমিতে দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু তার কাকাতো ভাই নিতাই পদ ঘোষ গংরা জোর পূর্বক ঐ সম্পত্তি দখলের পায়তারা করে আসছে। বিষয়টি নিয়ে গত ২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করে শ্যামাপদ ঘোষ। এনিয়ে ইতোপূর্বে একাধিকবার শালিশী ও স্থানীয় আমিন দিয়ে জরিপ কাজ করালেও তারা সেখানে জমি পাননি। এরপরও শালিশী সিদ্ধান্ত উপেক্ষা করে নিতাই পদ ও তার সহযোগীরা গত শনিবার (৪ মে) বিকেলে অতর্কিতে হামলা চালিয়ে শ্যামা পদ’র রান্নাঘরসহ গোয়াল ঘর ভেঙে দিয়েছে দখলের অপচেষ্টা চালিয়েছে। বুধবার (৮ মে) বিকালে তালা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের মাধ্যমে শ্যামাপদ ঘোষ ন্যায় বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *