ঢাকাWednesday , 8 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় অস্ত্র-গুলি ও ইয়াবাসহ আটক ২

admin ঢাকা
আপডেট: 8 May 2019, 21:40

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় পৃথক অভিযান চালিয়ে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলিসহ নাজমুল হোসেন শামীম (৩২) ও এক’শ পিস ইয়াবাসহ সোহানুর রহমান সোহান (৩০) নামে দু’জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার নাভারন কাজির বেড় ও নাভারণ হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত নাজমুল হোসেন শামীম শার্শা উপজেলার যাদবপুর গ্রামের আব্দুল সামাদের ছেলে ও সোহানুর রহমান সোহান একই উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল আজিজের ছেলে।
শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত শামীমের বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাই এবং সোহানের বিরুদ্ধে মাদক ও ছিনতাই মামলা দিয়ে বুধবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *