ঢাকাWednesday , 8 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, থানায় অভিযোগ

admin ঢাকা
আপডেট: 8 May 2019, 21:38

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় এক ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন উপজেলার কামটা গ্রামের আলাউদ্দীন সরদারের ছেলে ফরিদ হোসেন (৩২)।
লিখিত অভিযোগে জানা গেছে, বাদীর ভাই ফারক হোসেনের গাজীরহাট বাজারে জয়েন্ট ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠান আছে। মঙ্গলবার (৭মে) সন্ধ্যা ৬টার দিকে জগন্নাথপুর সরদারবাড়ি গ্রামের কালু সরদারের ছেলে সফিক, একই এলাকার সবুদ সরদারের ছেলে সুজন ও হাদা সরদারের ছেলে সাদ্দাম হোসেন মিলে তার ভাইয়ের কাছে ফোন করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ফরিদ উক্ত টাকা দিতে অস্বীকার করলে বিবাদীরা তাকে বিভিন্ন প্রকারের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
দেবহাটা থানার তদন্ত ওসি উজ্জ্বল কুমার মৈত্র বাদীর লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *