ঢাকাWednesday , 8 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার হাদিপুরে বিষ প্রয়োগে মৎস্য নিধনের অভিযোগ

admin ঢাকা
আপডেট: 8 May 2019, 21:37

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগের মাধ্যমে মৎস্য নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার হাদিপুর গ্রামের আখের আলীর ছেলে আব্দুল জলিল তার বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরে মাছ চাষ করেন। বুধবার সকালে স্থানীয়রা পুকুরপাড়ে মাছ মরে ভেসে উঠতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা তাকে খবর দেন।
এ ঘটনায় তিনি প্রতবেশি রাশিদা খাতুনকে প্রথম এবং তার স্বামী আব্দুল করিমকে ২য় আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
আব্দুল জলিল জানান, শত্রুতার জের ধরে এর আগেও ঐ পুকুরে ডিজেল, মানুষের মলমূত্র ফেলার ঘটনাও ঘটেছে। এবার পুকুরে বিষ প্রয়োগ করায় তার প্রায় ৩০ হাজার টাকার মাছ মরে গেছে।
দেবহাটা থানার তদন্ত ওসি উজ্জ্বল কুমার মৈত্র বলেন, হাদিপুরে পুকুরে বিষ দেওয়ার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *