কলারোয়া পৌরসভার ১২ জন স্যানিটেশন ব্যবসায়ীদের নিয়ে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মে) স্যানিটেশন ব্যবসায়ী মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় স্যানিটেশন ব্যবসায়ীদের মধ্যে নেটওয়ার্কিং গড়ে তোলা, গুণগত মানের পণ্য উৎপাদন. দৈনিক আয় ব্যয়ের হিসাব রাখা, মাসিক কর্মপরিকল্পনা তৈরী ও সর্বোপরি স্যানিটেশন ব্যবসায়ীদের নিয়ে সংগঠন তৈরী বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্যানিটেশন ব্যবসায়ী মো. রুহুল আমীন, মো. আসাদুর রহমান, মো. শাহাজাহান, মো. তরিকুল ইসলাম, শিমুল হোসেন, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, আলমগীর কবীর (লিটন), পলাশ হোসেন প্রমুখ। সভায় স্যানিটেশন ব্যবসায়ীদের নিয়ে সংগঠন তৈরীর বিষয়ে বিস্তারিত রুপরেখা তুলে ধরেন হোপফরদি পুওরেষ্ট’র টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার। সভাটি পরিচালনা করেন অত্র সংস্থার মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার মোছা. রোকসানা পারভীন ও প্রশিক্ষণ কর্মকর্তা সেলিনা খাতুন। প্রেস বিজ্ঞপ্তি
