ঢাকাTuesday , 7 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আটুলিয়ায় দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাস বিষয়ক সভা

admin ঢাকা
আপডেট: 7 May 2019, 21:51

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাস বিষয়ক ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) সকাল ১০টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও আটুলিয়া চেয়ারম্যান আবু সালেহ বাবুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউপি সচিব আবু সাঈম, ইউপি সদস্য সাইফুল আলম, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য শিক্ষক মো.মঈনুল ইসলাম, সিপিপি ইউনিয়ন লিডার শাহাদাত হোসেন, আবির হোসেনসহ সকল ওয়ার্ড লিডার, নবযাত্রা প্রকল্পের রোজিনা পারভীন, শহিদুল ইসলাম, দ্বিপ্তী রানী প্রমুখ। সভায় ঘূর্ণিঝড় “ফণী” মোকাবেলায় যুব স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণকে স্বাগত জানিয়ে আগামীতে যেকোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সকলকে একসাথে কাজ করার আহবান জানান ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *