কালিগঞ্জে এসডিজি বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, এনজিও কর্মী ও গণমাধ্যম কর্মীবৃন্দ।

Leave a Reply