জি.এম আজিজুল ইসলাম, ফিংড়ী: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে ৪ দলীয় চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টে জোড়দিয়া তরুণ সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (৫ মে) বিকালে জোড়দিয়া ফুটবল মাঠে জোড়দিয়া যুব কমিটি আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় জোড়দিয়া যুব কমিটি প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ১০৯ রান করে। পরে জোড়দিয়া তরুণ সংঘ ১০ ওভার ২ বলে ১১০ রান করে শিরোপা জিতে মাঠ ছাড়ে।
খেলা শেষে ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, যুবলীগের ইসমাইল হোসেন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
