কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার (৬ মে) দুপুর ১টার দিকে উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাত উদ্দিন উপজেলার ফুলতলা মোড় ও নাজিমগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় পলিথিন রাখার অপরাধে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের কওছার আলীর ছেলে ফল ব্যবসায়ী জিল্লুর রহমান ও একই ইউনিয়নের গণপতি গ্রামের চাউল ব্যবসায়ী মৃত শেখ রহমত আলীর ছেলে শেখ আবু সাঈদকে দুই হাজার টাকা করে জরিমানা ও উদ্ধারকৃত পলিথিন আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়াও ফুলতলা মোড়ে অবস্থিত সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে খোলা অবস্থায় রাখা চিনির পানি ড্রেনে ফেলে নষ্ট করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাত উদ্দিন রমজান মাস উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের তালিকা ব্যবসা প্রতিষ্ঠানে টানিয়ে রাখার জন্য ব্যবসায়ীদেরকে নির্দেশ প্রদান করেন।

Leave a Reply