ঢাকাMonday , 6 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় এসডিজি বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা

admin ঢাকা
আপডেট: 6 May 2019, 21:58

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী কমিশনার খাতুনে জান্নাত। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গনি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু, উপজেলা আ.লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিমউদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সখিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সখিপুর কাকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *