ঢাকাMonday , 6 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বৈকারীতে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের নতুন পদযাত্রা উপলক্ষ্যে আলোচনা

admin ঢাকা
আপডেট: 6 May 2019, 21:43

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার দাঁতভাঙ্গা মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন এবং বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের নতুন পদযাত্রা উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৫ মে) দুপুরে বৈকারী ইউনিয়নের কাথন্ডা এলাকায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি ও বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, শিক্ষকদের প্রচেষ্টা ও শিক্ষার্থীদের একাগ্রতার মাধ্যমে ভাল ফলাফল অর্জন করে কলেজটিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই সাথে কলেজের সার্বিক উন্নয়ন ও সদর উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে শিক্ষার্থীদের আরো বেশি মনোযোগী হতে হবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কওছার আলী, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কলেজটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৭৯ সালের পরে কলেজটি বন্ধ হয়ে যায়। ২০০৪ সালে আবারও চালু হয়। এরপর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় এমপি রবির হস্তক্ষেপে কলেজটি মাথা উঁচু করে দাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *