ঢাকাSunday , 5 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা শহর ছাত্র শিবিরের সেক্রেটারি গ্রেফতার

admin ঢাকা
আপডেট: 5 May 2019, 22:15

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহর ছাত্র শিবিরের সেক্রেটারি আসাদুল্লাহ আল গালিবকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ মে) ভোরে সাতক্ষীরা সরকারি কলেজের পাশের রওশন আরা ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সে তার সহযোগীদের নিয়ে গোপন মিটিং করছিল দাবি পুলিশের। আসাদুল্লাহ আল গালিব সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামের খালেক গাইনের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ছাত্রাবাসে গোপনে মিটিং হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের অনেকেই পালিয়ে গেলেও ধরা পড়ে যায় গালিব।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে বেশ কিছু সংখ্যক নিষিদ্ধ বইপত্র উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, সে সাতক্ষীরা শহর ছাত্র শিবিরের সেক্রেটারি। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *