ঢাকাSunday , 5 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় নারায়না হেলথ তথ্য কেন্দ্রের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 5 May 2019, 22:14

ডেস্ক রিপোর্ট: ‘স্বাস্থ্য সবার জন্য, সবার জন্য স্বাস্থ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়না হেলথ তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
রোববার (০৫ মে) দুপুরে শহরের সংগ্রাম টাওয়ারের দ্বিতীয় তলায় নারায়না হেলথ তথ্য কেন্দ্রের ম্যানেজিং পার্টনার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘সেবার মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে। নারায়না হেলথ তথ্য কেন্দ্র মানুষের উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করবে বলে আমি আশাবাদী।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, নারায়না হেলথ তথ্য কেন্দ্রের ডেপুটি ম্যানেজার শুব্রত বসু, নারায়না হেলথ তথ্য কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর দেবাশীষ রায়, জি.এম নুর ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, প্রাইভেট ক্লিনিক ও ডাযাগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খালিদুর রহমান, শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *