ঢাকাSunday , 5 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পুলিশ সুপার কাপ আন্তঃথানা ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন: জয় পেয়েছে সদর, শ্যামনগর, দেবহাটা ও আশাশুনি থানা

admin ঢাকা
আপডেট: 5 May 2019, 22:01

রাইয়ান সাকিল: সাতক্ষীরায় প্রথমবারের মতো শুরু হয়েছে পুলিশ সুপার কাপ আন্তঃথানা ভলিবল টুর্নামেন্ট।
উদ্বোধনী দিনে নিজ নিজ খেলায় জয় পেয়েছে সাতক্ষীরা সদর থানা, শ্যামনগর থানা, দেবহাটা থানা ও আশাশুনি থানা।
দিনের প্রথম খেলায় পাটকেলঘাটা থানার বিরুদ্ধে ৩-১ সেটে জয় পেয়েছে সাতক্ষীরা সদর থানা। দি¦তীয় খেলায় কলারোয়া থানাকে ২-০ সেটে পরাজিত করেছে শ্যামনগর থানা। তৃতীয় খেলায় তালা থানাকে ২-০ সেটে হারিয়েছে দেবহাটা থানা। দিনের শেষ খেলায় কালিগঞ্জ থানার বিপক্ষে ২-১ সেটে জয় তুলে নিয়েছে আশাশুনি থানা।
এর আগে রোববার (৫ মে) সকাল ১০টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎ মিশ। এসময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৈয়ব হাসান বাবু, কোষাধ্যক্ষ শাহ্ আলম শানু, নির্বাহী সদস্য ইদ্রিস আলী, মীর তাজুল ইসলাম রিপন, রুহুল আমিন, খন্দকার আরিফ হাসান (প্রিন্স), কাজী কামরুজ্জামান, হাফিজুর রহমান খান বিটু, কবিরুজ্জামান (রুবেল), জয়নুল আবেদীন (জসি), ফারহা দীবা খান সাথী, সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য থানার অফিসার ইনচার্জগণ।
এদিকে, সোমবার (৬ মে) সকাল ৯টায় একই ভেন্যুতে প্রথম সেমিফাইনালে মাঠে নামবে সাতক্ষীরা সদর থানা ও আশাশুনি থানা। সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে শ্যামনগর থানা ও দেবহাটা থানা। এরপর প্রথম সেমিফাইনাল ও দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল নিয়ে বিকেল সাড়ে ৩টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *