ডেস্ক রিপোর্ট: দেবহাটার কুলিয়া ইউনিয়নের সুবর্ণবাদ গ্রামের শ্রীশ্রী অনুকূল চন্দ্র সৎসংঘ মন্দির ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বিধ্বস্ত হয়েছে।
শুক্রবার (৩ মে) দিবাগত রাতের ঝড়ে মন্দিরটি বিধ্বস্ত হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঝড়ে মন্দিরটির টিনের চাল উড়ে গিয়ে একশ গজ দূরে একটি ঘেরের মধ্যে পড়ে। মন্দিরের সামনের অংশের দেওয়াল, গ্রীল ও থাই গ্লাস ভেঙে পড়ে যায়। এছাড়াও মন্দির চত্বরের থাকা অসংখ্য গাছ ভেঙে গেছে।
কুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আসাদুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ফণীর আঘাতে মন্দিরটি বিধ্বস্ত হয়েছে। এতে সনাতন ধর্মাবলম্বীদের খুব অসুবিধা হচ্ছে। মন্দিরটি দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
