দেবহাটায় আ.লীগ নেতৃবৃন্দের সাথে ডা. রুহুল হকের মতবিনিময়
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে ঘূর্ণিঝড় ফণীর ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ খবর নিয়েছেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.আ.ফ.ম রুহুল হক।
শনিবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার পারুলিয়াস্থ আবু রায়হান চত্বরে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশে, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বকর গাজীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply