ঢাকাSaturday , 4 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিনা উদ্ভাবিত আউশ ধানের জাত পরিচিতি ও আধুনিক চাষাবাদ কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ

admin ঢাকা
আপডেট: 4 May 2019, 22:22

ডেস্ক রিপোর্ট: বিনা উদ্ভাবিত উন্নয়নশীল ও স্বল্পজীবনকাল সম্পন্ন আউশ ধানের জাতসমূহের পরিচিতি এবং আধুনিক চাষাবাদ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মে) সকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরা উপকেন্দ্রের হল রুমে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিনা উপকেন্দ্রের কর্মকর্তা মো. আল আরাফাত তপুর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের (পিপিসি) অতিরিক্ত সচিব ড. মো. আবদুর রৌফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খরা সহিষ্ণু আউশ ধানের জাত বিনাধান-১৯ চাষাবাদে কৃষক অধিক লাভবান হয়। বিনাধান-১৯ আউশ ও আমন মৌসুমে বৃষ্টি নির্ভর অবস্থায় ডিবলিং পদ্ধতিতে চাষ করা হয়। বীজতলা ও জমি কাদাকরণের প্রয়োজন পড়ে না। জাতটি রোপা আউশ হিসেবেও চাষ করা হয়। কৃষকের কথা ভেবে স্বল্প জীবনকাল ও অধিক ফলনের জন্য বিভিন্ন ধানের জাত উদ্ভাবন করা হয়েছে। বিনা উদ্ভাবিত জাত চাষাবাদ করে কৃষকরা অধিক ফসল পাচ্ছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মির্জা মোফাজ্জল ইসলাম, জেলা কৃষক প্রশিক্ষণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, ড. মো. ইব্রহিম, বিএডিসি সাতক্ষীরার উপরিচালক মো. নাজিমুদ্দিন, ড. মো. কামরুজ্জামান প্রমুখ।
পরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *