শ্যামনগরের গাবুরায় আশ্রয় কেন্দ্রে বৃদ্ধার মৃত্যু
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইনবাড়ি আশ্রয় কেন্দ্রে আয়না মতি বিবি (৯২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে মারা যান তিনি।
আয়না মতি বিবি (৯২) গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত শওকত শেখের স্ত্রী। অসুস্থ অবস্থায় তিনি ঘূর্ণিঝড় ফণীর হাত থেকে রক্ষা পেতে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বলেন, ইউনিয়নের ১৭টি আশ্রয় কেন্দ্রে প্রায় সাড়ে ৬ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। শুক্রবার বিকেলে আয়না মতি বিবি গাইনবাড়ি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রাত পৌনে ২টার দিকে তিনি মারা গেছেন।
তিনি আরও জানান, ইউনিয়নের চাঁদনীমুখা চাউলের বাজারের একটি টিন শেড উড়ে গেছে। এছাড়া ফণীর প্রভাবে কোথাও বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

Leave a Reply