ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ মে) সন্ধ্যা ৬টায় শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা সাকিল ও ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাছিমাবাদ, বকচর, কলিমাখালী, বিল থানাঘাটাকাম সাইক্লন সেন্টারে ত্রাণ বিতারণ করা হয়। এসময় শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা সাকিল ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বরুন কুমার বাইন, সাধারণ সম্পাদক বাবুল নিপুন সরকার, ছাত্রলীগ নেতা অভিজীত সেন, লিটন সরকার, আব্দুলাহ রনি, মুজাহিদ, অজিজুর আকরাম, আজারুল উপস্থিত থেকে আশ্রয় নেওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
