বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় এ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার ডা. হাবিবুর রহমান ও মো. কামরুজ্জামান রাসেল।
শুক্রবার সকাল ৯টায় খুলনা ক্লাবে সংগঠনটির প্রথম বিভাগীয় সম্মেলনে এ কমিটি গঠন করা হয়। সংগঠনের খুলনা’র সভাপতি ডা. গাজী মিজানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিএমএ’র সভাপতি ডা. শেখ বাহারুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. রাহাত প্রমুখ। সম্মেলনে ডা. গাজী মিজানকে সভাপতি ও ডা. শওকত হোসেন লস্করকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার সভাপতি ডা. হাবিবুর রহমান ও সংগঠনের সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল। প্রেস বিজ্ঞপ্তি
