ঢাকাFriday , 3 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অবশেষে অব্যাহতি দেওয়া হলো কুখ্যাত শিক্ষাদস্যু অধ্যক্ষ আক্তারুজ্জামানকে

admin ঢাকা
আপডেট: 3 May 2019, 21:41

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরতলীর বিনেরপোতাস্থ অ্যাড. আব্দুর রহমান কলেজ থেকে অবশেষে অব্যাহতি দেওয়া হয়েছে কুখ্যাত শিক্ষাদস্যু অধ্যক্ষ আক্তারুজ্জামানকে। একই সাথে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে শামীম উল আলমকে দায়িত্ব প্রদান করা হয়েছে। গত ৬ এপ্রিল অ্যাড.আব্দুর রহমান কলেজের গভার্নিং বডির জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন, অ্যাড. আব্দুর রহমান কলেজের সভাপতি আবুল হোসেন মো. মকছুদুর রহমান।
উল্লেখ্য, অধ্যক্ষ আক্তারুজ্জামানের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন, চাকুরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য, নিজের স্ত্রীসহ ৪জন শিক্ষককে নিয়োগের প্রাপ্যতাবিহীন পদে এমপিওভুক্তিকরণসহ শিক্ষাখাতে দস্যুতার অভিযোগ রয়েছে। এছাড়াও অ্যাড. আব্দুর রহমান কলেজের অধ্যক্ষ হয়ে দীর্ঘদিন অনুপস্থিত থাকা, সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে কলেজটির সার্বিক পরিবেশ নষ্ট হচ্ছিল। এ কারণে কলেজের সার্বিক উন্নতির কথা চিন্তা করে কলেজ কর্তৃক পক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে গর্ভনিং বর্ডির নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *