ঢাকাFriday , 3 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে আঞ্চলিক বিতর্ক উৎসব

admin ঢাকা
আপডেট: 3 May 2019, 21:32

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের আয়োজনে আঞ্চলিক বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ মে) উপজেলা শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এ আঞ্চলিক বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক প্রবীর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এনামূল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসআর সাঈদ, বিবর্তন যশোরের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রিপন, থানার এসআই সুপ্রভাত কুমার মন্ডল, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু ও শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্তোষ কুমার পাল। সমগ্র বিতর্ক অনুষ্ঠান পরিচালনা করেন মাইকেল মধুসূদন ডিবেট ফাডারেশনের পরিচালক জহির ইকবাল নান্নু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *