ঢাকাThursday , 2 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

admin
May 2, 2019 10:55 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে যথাযথ মর্যাদায় ১৩৩ তম আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
বুধবার (১ মে) সকাল ৭টায় দিবসটি উপলক্ষ্যে শ্রমিক ইউনিয়নে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় বাসটার্মিনাল থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়। আছরের নামাজের পর মৃত শ্রমিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত ও তাবারক বিতরণ করা হয়।
পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে ও আবু তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও জেলা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ সাইফুল করিম সাবু। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও কালিগঞ্জ বাস-মিনিবাস, মাইক্রোবাস, কোচ মালিক সমিতির সভাপতি শেখ মেহেদী হাসান সুমন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দায়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।