সদর উপজেলা ওয়েল্ডিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন
সদর উপজেলা ওয়েল্ডিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা মোড়স্থ ইউনিয়নের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। ইউনিয়নের সভাপতি শেখ মফিজুল ইসলাম বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সাইদুজ্জামান জিকো, ইউনিয়নের উপদেষ্টা ইছহাক সরদারসহ ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ সরদার। সভায় শ্রমিকদের ৮ঘণ্টা ডিউটি এবং অভার টাইম কাজ করার বিষয় নিয়ে মালিক সমিতির সাথে আলোচনা করার সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply