ঢাকাFriday , 17 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যৌতুকের দাবিতে দুই শিশু সন্তানসহ স্ত্রীকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ

admin
August 17, 2018 2:41 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: স্ত্রী ও দুই শিশু সন্তানকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে কবির হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার বৈচনা গ্রামে এ ঘটনা ঘটে।
শহরতলীর কামালনগরের মান্নান গাজীর স্ত্রী শরিফা খাতুন জানান, ১১ বছর আগে পারিবারিকভাবে বৈচনা গ্রামের কাজী মোহাম্মদ আলীর ছেলে কবির হোসেনের সঙ্গে তার মেয়ে সুলতানা বেগমের (২৮) বিয়ে হয়। বর্তমানে তাদের সুমাইয়া আক্তার (৮) ও তৈয়বা আক্তার (তিন মাস) নামের দুটি মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় জামাই কবির হোসেন যৌতুকের দাবি করে মেয়েকে মারপিট করে। এরই পেক্ষিতে শুক্রবার বেলা ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেয়েসহ তার দুই বাচ্চাকে বেধড়ক মারপিট করে বাড়ি থেকে বের করে দিয়েছে।
নির্যাতনের শিকার সুলতানা বেগম জানান, তিন মাস বয়সী ছোট মেয়ে তৈয়বা আক্তার ঠাÐাজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তার স্বামী কবির হোসেন ওষুধ নিয়ে আসে। বাড়িতে আসার পর মেয়ে অসুস্থ হওয়ার জন্য আমাকে দায়ী করে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে আমাকে, বড় মেয়ে ও তিন মাস বয়সী মেয়েকেও মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
এ বিষয়ে জানতে স্বামী কবির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুই সন্তানসহ মহিলাটি থানাতে এসেছিলো। তাকে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।