ঢাকাThursday , 2 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইটাগাছা ভিআইপি জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা

admin ঢাকা
আপডেট: 2 May 2019, 22:43

মহান মে দিবস উপলক্ষ্যে জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ইটাগাছা ভিআইপি মোড় থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সংগঠনের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সংগঠনের সভাপতি মো. আজিজুল হক আজিজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, সাবেক সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলাম, শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন প্রমুখ। আরও বক্তব্য রাখেন জেলা ট্রাক, ট্রাক্টর কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. বকুল মোড়ল, মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক শাহাঙ্গীর হোসেন শাহীন, যুগ্ম সম্পাদক শাহাজান আলী, সহ-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন আলী জুয়েল, কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, সড়ক সম্পাদক জিয়ারুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে ইটাগাছা ভিআইপি জেলা ট্রাক, ট্রাক্টর কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত সদস্য পরিবার ও স্বেচ্ছায় অবসর নেওয়া সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *