ঢাকাThursday , 2 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নারিকেলতলা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা

admin ঢাকা
আপডেট: 2 May 2019, 22:39

ঐতিহাসিক মহান মে দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী ট্যাক্টর ও কাভার্ডভান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহরের নারিকেলতলাস্থ ইউনিয়ন কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে নারকেলতলা কার্যালয়ে আলোচনা সভা স্থলে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, ‘শ্রমিকরা তাদের মাথার ঘাঁম ঝড়িয়ে পরিশ্রম করে। দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অনেক। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রমিকদের কল্যাণে সকল পদক্ষেপ গ্রহণ করেছেন।’
এসময় আরো বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, সহ-সভাপতি এপিপি শেখ তামিম আহম্মেদ সোহাগ, বিকাশ চন্দ্র দাস, সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাসানুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, জেলা ট্রাক-ট্যাংকলরী ট্যাক্টর ও কাভার্ডভান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের কাদু, সহ সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালাম, কোষাধ্যক্ষ মো. আশরাফুজ্জামান ময়না, অফিস সম্পাদক মো. সেলিম আহমেদ, আশরাফ আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে নারিকেলতলা জেলা ট্রাক-ট্যাংকলরী ট্যাক্টর ও কাভার্ডভান শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় নারিকেলতলা জেলা ট্রাক-ট্যাংকলরী ট্যাক্টর ও কাভার্ডভান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *