ঢাকাThursday , 2 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় জরুরী সভা

admin ঢাকা
আপডেট: 2 May 2019, 21:09

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্ষয় ক্ষতির পরিমাণ কমাতে উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সিপিপি’র পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বুধবার (১ মে) বিকালে উপজেলা সম্মেলন পরিষদে অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার সকল সরকারি কর্মচারীর ছুটি বাতিল ও সকল প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোলারের মোবাইল নং- ০১৭১৯৫৩৭১৩২। এদিকে উপজেলার সকল আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা, শুকনা খাবার সাথে রাখা সম্ভাব্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মজুদ রাখা, মসজিদ/সিপিপি কর্মীদের মাধ্যমে মাইকে সংকেত প্রচার, স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত রাখাসহ সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলার সকল ইউনিয়নে সিপিপির উদ্যোগে জনসচেতনতা সংকেত পতাকা উত্তোলন ও মাইকিং করা হয়েছে। উপজেলা সিপিপি টিম লিডার আব্দুল জলিলের নেতৃত্বে ১১টি ইউনিয়নের টিম লিডারদের নিয়ে এলাকায় মাইকিং করাসহ পাশাপাশি বৃদ্ধ, শিশু, গর্ভবতী মা’দেরকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার জন্য জোর কার্যক্রম চালানো হচ্ছে। সভায় উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, বুধহাটা ইউপি চেয়ারম্যান আবম মোছাদ্দেক, পিআইও সোহাগ খান, কৃষি অফিসার রাজিবুল হাসান, আরডিও বিশ^জিৎ ঘোষ, নির্বাচন অফিসার সাইফুর রহমান, পল্লী বিদ্যুতের এজিএম মধূসুদন রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *