বিদ্যুতায়নের আওতায় এসেছে মৌতলার চাতরা গ্রাম, সংযোগ পেল ১০২টি পরিবার
ডেস্ক রিপোর্ট: বিদ্যুতায়নের আওতায় এসেছে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের অবহেলিত চাতরা গ্রাম। শুক্রবার বেলা ১১টায় বিদ্যুতের সুইচ টিপে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী এই বিদ্যুতায়ন কর্মসূচি উদ্বোধন করেন।
বিদ্যুতায়ন কর্মসূচি উদ্বোধন শেষে এক আলোচনা সভায় তথ্য প্রযুক্তি লীগের নেতা মাসুদ পারভেজ ক্যাপ্টেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, স্বাধীনতার ৪৭ বছর পর জননেত্রী শেখ হাসিনার আপ্রাণ প্রচেষ্টায় মৌতলা ইউনিয়নের চাতরা গ্রাম বিদ্যুতায়নের আওতায় এলো। এই উপহার ব্যবহারে সকলকে সাশ্রয়ী হতে হবে। বিদ্যুৎ অপচয় করলে চলবে না। বুঝতে হবে চাতরার মত আরও অনেক এলাকা আছে, যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। ২০০৯ সালের পূর্বে বিদ্যুৎ বিভাগের অবস্থা ছিলো অনেকটা বিপর্যস্ত। বর্তমানে বিদ্যুৎ বিভাগে অভূতপূর্ব পরিবর্তন এসছে, যা সম্ভব হয়েছে বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী, সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ফলে বিদ্যুৎ খাতে এই সাফল্য অর্জিত হয়েছে। শুধু বিদ্যুৎ খাতে নয়, বর্তমান সরকার সকল সেক্টরেই সফলতা অর্জন করেছে। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার উল্লেখ করে তিনি আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাজেদুল হক সাজু, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র লাইন ম্যান জসিমউদ্দিন, মৌতলা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান সুমন, শিক্ষক মোকছেদ আলী, ছাত্রলীগ নেতা সফিকুল ইসলাম, আশিকুর রহমানসহ ইউনিয়ন পরিষদের সদস্য, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এই বিদ্যুতায়ন কর্মসূচির আওতায় চাতরা গ্রামের ১০২টি পরিবার বিদ্যুৎ সংযোগ পেল।

Leave a Reply