খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা পেলেন জেলার সাড়ে ৪ হাজার কৃষক
গাজী আসাদ: সাতক্ষীরায় খরিপ-১ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা পেয়েছেন সাড়ে চার হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক। এই প্রণোদনার আওতায় কৃষি উন্নয়নে ৩৯ লাখ ৩৭ হাজার ৫শ টাকা মূল্যের বীজ, ডিএপি ও এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি খরিপ-১ মৌসুমে আউশ উৎপাদনে এক বিঘা জমি উৎপাদনের জন্য উপকারভোগী প্রত্যেক কৃষক ৫ কেজি বীজ, ১৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন।
সূত্র মতে, জেলার সাতটি উপজেলার সাড়ে চার হাজার কৃষককে ১৩ লাখ ৮৬ হাজার টাকা সমমূল্যের ২২.৫ মেট্রিক টন বীজ এবং ২৫ লাখ ৫১ হাজার ৫শ টাকা মূল্যের ৬৭.৫ মেট্রিক টন ডিএপি ও ৪৫.০ মেট্রিক টন এমওপি সার দেওয়া দেওয়া হয়েছে।
এর মধ্যে সদর উপজেলায় ১২শ ৫০ জন কৃষককে ৩ লাখ ৮৫ হাজার টাকার ৬.২৫ মেট্রিক টন বীজ এবং ৭ লাখ ৮হাজার ৭৫০ টাকা মূল্যের ১৮.৭৫ মেট্রিক টন ডিএপি ও ১২.৫ মেট্রিক টন এমওপি সার, কলারোয়া উপজেলায় ৯শ ৫০ জন কৃষককে ২ লাখ ৯২ হাজার ৬শ টাকার ৪.৭৫ মেট্রিক টন বীজ এবং ৫ লাখ ৩৮হাজার ৬৫০ টাকা মূল্যের ১৪.২৫ মেট্রিক টন ডিএপি ও ৯.৫ মেট্রিক টন এমওপি সার, তালা উপজেলায় ৯শ ৫০ জন কৃষককে ২ লাখ ৯২ হাজার ৬শ টাকার ৪.৭৫ মেট্রিক টন বীজ এবং ৫ লাখ ৩৮হাজার ৬৫০ টাকা মূল্যের ১৪.২৫ মেট্রিক টন ডিএপি ও ৯.৫ মেট্রিক টন এমওপি সার, দেবহাটা উপজেলায় ২শ ৫০ জন কৃষককে ৭৭ হাজার টাকার ১.২৫ মেট্রিক টন বীজ এবং ১ লাখ ৪১হাজার ৭৫০ টাকা মূল্যের ৩.৭৫ মেট্রিক টন ডিএপি ও ২.৫ মেট্রিক টন এমওপি সার, কালিগঞ্জ উপজেলায় ৫শ জন কৃষককে ১ লাখ ৫৪ হাজার টাকার ২.৫০ মেট্রিক টন বীজ এবং ২ লাখ ৮৩হাজার ৫শ টাকা মূল্যের ৭.৫০ মেট্রিক টন ডিএপি ও ৫ মেট্রিক টন এমওপি সার, আশাশুনি উপজেলায় ৩শ জন কৃষককে ৯২ হাজার ৪শ টাকার ১.৫০ মেট্রিক টন বীজ এবং ১ লাখ ৭০হাজার একশ টাকা মূল্যের ৪.৫০ মেট্রিক টন ডিএপি ও ৩ মেট্রিক টন এমওপি সার ও শ্যামনগর উপজেলায় ৩শ জন কৃষককে ৯২ হাজার ৪শ টাকার ১.৫০ মেট্রিক টন বীজ এবং ১ লাখ ৭০হাজার একশ টাকা মূল্যের ৪.৫০ মেট্রিক টন ডিএপি ও ৩ মেট্রিক টন এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।
জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার নুরুল ইসলাম জানান, খরিপ-১ মৌসুমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ করা হয়েছে। এতে আউশ উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছি।

Leave a Reply