ঢাকাThursday , 2 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 2 May 2019, 20:27

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১ মে) সকাল ১১টায় উপজেলার ঐতিহ্যবাহী গুমানতলী মাদ্রাসার আয়োজনে তাদের এই সংবর্ধনা প্রদান করা হয়।
গুমানতলী মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক সংসদ সদস্য ও মাদ্রাসার সভাপতি একে ফজলুল হক। সংবর্ধিত অতিথির বক্তেব্যে নব-নির্বাচিত শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। আরও বক্তব্য রাখেন, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উদ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেতা আইয়ুব ডলি, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মহসিন উল মুলক, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা আসাদুজ্জামান, মাদ্রাসার শিক্ষক মো. আইয়ুব আলী, কবিতার মাধ্যমে বক্তব্য রাখেন বারী সরদার প্রমুখ। অনুষ্ঠানে ইউপি সদস্য জিএম রাশিদুল ইসলাম, সদস্য বকুল রানী, মাদ্রাসার অধ্যক্ষসহ সকল শিক্ষক ছাত্র-ছাত্রী ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *