সুপ্রভাত সাতক্ষীরা: আজকের রাশি ফল
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): ঋণ ফেরত পাবেন কিন্তু তার জন্য বেগ পেতে হবে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়।
বৃষ (২১ এপ্রিল – ২০ মে): আজ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। মায়ের বা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে। আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর।
মিথুন (২১ মে – ২০ জুন): ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেবি ভাবে থাকলেও অর্থ খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন। অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে।
কর্কট (২১ জুন – ২০ জুলাই): সংক্রমণ থেকে দুর্ভোগ হতে পারে। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া।
সিংহ (২১ জুলাই – ২০ আগস্ট): পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। বাচ্চার দুরন্তপনায় অস্থির হতে হবে। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।
কন্যা (২১ আগস্ট – ২০ সেপ্টেম্বর): ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন। যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য খুব শুভ সময় আসছে। পদার্থবিদ্যা নিয়ে যারা লেখাপড়া করছেন তারা সাফল্য পাবেন।
তুলা (২১ সেপ্টেম্বর – ২০ অক্টোবর): ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি।
বৃশ্চিক (২১ অক্টোবর – ২০ নভেম্বর): সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি কোনও সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। মনে মনে কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে।
ধনু (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): মাত্রা ছাড়ানো আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা।
মকর (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): উপার্জন নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে। ভ্রাতৃ জাতীয় কারও সঙ্গে বিবাদ। সংসারে সুখ ফিরবে। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। যানবাহন চলাচল খুব সাবধানে করতে হবে
কুম্ভ (২১ জানুয়ারি – ২০ ফেব্রুয়ারি): আজ অপরের জন্য কোনও কাজ করে মনে আনন্দ। আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে।
মীন (২১ ফেব্রুয়ারি – ২০ মার্চ): ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে।

Leave a Reply