দেবহাটায় ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট
এমএ মামুন, দেবহাটা (সদর): দেবহাটায় ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল ৪টায় ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খেলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠিক সম্পাদক আসাদুজ্জামান সোহাগ, কেবিএ ছাত্রলীগের সভাপতি ফয়জুল্লাহ, সহ-সভাপতি মাসুদ রানা, যুগ্ম সম্পাদক আবু রায়হান, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, উপজেলা তরুণ লীগ সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন। খেলা করেন দেবহাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমিত হাসান সবুজ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় বসন্তপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে পাঁচপোতা ক্রিকেট একাদশ জয়ী হয়।

Leave a Reply