ডেস্ক রিপোর্ট: দেবহাটার ঐতিহ্যবাহী বনবিবির বটতলায় বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি এই আসরের আয়োজন করে। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, নেজারত ডেপুটি কালেক্টর দেওয়ান আকরামুল হক, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিলটন, ড্রামিটিক ক্লাবের নাট্য সম্পাদক আবদুল সালাম, ব্রেকিং দ্য সাইলেন্স এর অফিস ইনচার্জ শরিফুল ইসলাম, প্রশিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ। আসরে গান পরিবেশন করেন বাউল শিল্পী সুজিত, সনজিব, শংকর, প্রবল, শরিফুল, ইসরাফিল প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
