ঢাকাTuesday , 30 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে পরিবেশ সংরক্ষণ মানবাধিকার বাস্তবায়ন ও সাংবাদিক সোসাইটির কমিটি গঠন: রহিম সভাপতি, কালাম সম্পাদক

admin ঢাকা
আপডেট: 30 April 2019, 22:18

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে পরিবেশ সংরক্ষণ মানবাধিকার বাস্তবায়ন ও সাংবাদিক সোসাইটির উপজেলা কমিটি গঠনসহ মাদক ও ইভটিজিং বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে আশাশুনি পরিবেশ সংরক্ষণ মানবাধিকার বাস্তবায়ন ও সাংবাদিক সোসাইটির সভাপতি ডা. আব্দুর রহিমের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াছিন আলী ও দপ্তর সম্পাদক আছাফুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমুখ। আলোচনা শেষে আশাশুনি উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে ডা. আব্দুর রহিমকে সভাপতি, আছাদুল হক সিনিয়র সহসভাপতি, আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক, বাকী বিল্লাহকে সাংগঠনিক সম্পাদক, মনিরুজ্জামানকে কোষাধ্যক্ষ, মিজানুর রহমানকে প্রচার সম্পাদক করে মোট ২৯ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *