রমজাননগরে নলতা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
রমজাননগর প্রতিনিধি: শ্যামনগরের রমজাননগন ইউনিয়নের ভেটখালী বাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) নলতা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভেটখালী আহ্ছানিয়া মিশনের সভাপতি আরাব আলী গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নলতা আহ্ছানিয়া মিশনের অধ্যপক আবুল ফজল, ডা. আকবার হোসেন, মাওলানা মুহাদ্দিস আবু সাইদ, ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক্ব সোলায়মান হোসন, ফায়সালাবাদ মুস্তাফাবিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে গজল পরিবেশন করেন মো. আনিছুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভেটখালী আহ্ছানিয়া মিশনের সম্পাদক মো. রফিকুল ইসলাম।

Leave a Reply