ওয়ার্কসপ অন ইংলিশ টিচিং অ্যান্ড লার্নিং মেথড বিষয়ক কর্মশালা
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ‘ওয়ার্কসপ অন ইংলিশ টিচিং অ্যান্ড লার্নিং মেথড’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে পিটিআই এর কনফারেন্স রুমে পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার ও পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুলের সভাপতি এস.এম মোস্তফা কামাল। কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি যতœবান হয়ে আনন্দ বিনোদনের মাধ্যমে পাঠদান করাতে হবে এবং আলোকিত মানুষ হিসেবে তাদের গড়ে তুলতে হবে। এই প্রশিক্ষণ কর্মশালা ইংরেজি শিক্ষকদের পাঠদানের ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ইংরেজি শিক্ষার বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। প্রশিক্ষণ দেন কসমো স্কুল ঢাকা’র অধ্যক্ষ এস.এম মাহবুব-উল আলম। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ইনচার্জ মো. রবিউল ইসলাম, পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুলের উপাধ্যক্ষ কাজী মামুন বিল্লাহ ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন প্রমুখ। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১০জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

Leave a Reply