আশাশুনি উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা
সমীর রায়, আশাশুনি: আশাশুনি উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন-সমন্বয় কমিটির সভা ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক উন্নয়ন-সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার পরিচালনায় উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড, বিভিন্ন সমস্যা ও তার সামাধান নিয়ে আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুণ কুমার ব্যাণার্জী, কৃষি অফিসার রাজিবুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, প্রকৌশলী আক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, ইঞ্জিঃ আবম মোসাদ্দেক, এসএম রফিকুল ইসলাম, আবু হেনা সাকিল, শাহ নেওয়াজ ডালিম, আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, দীপঙ্কর কুমার সরকার দিপ, প্রভাষক ম. মোনায়েম হোসেন, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ। এর আগে একই স্থানে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, থানা প্রতিনিধি এসআই শ্যামল কুমার, অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্তী, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিবসহ উপরোক্ত অতিথিবৃন্দ। সভায় খাজরায় গাঁজা ব্যবসায়ীদের দৌরাত্ম বৃদ্ধি, শ্রীউলায় রামদা পার্টির দাপট ও মাছ লুট, আনুলিয়ায় খাস জমিতে সরকারি নোটিশের পরও ঘর উত্তোলন এবং সার্বিক আইন শৃংখলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Leave a Reply