কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নব-নির্বাচিত কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।
এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ,উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইনসহ সরকারি-কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী তার বক্তব্যে বলেন, কালিগঞ্জ উপজেলা পরিষদ হবে জনগণের কল্যাণের পরিষদ। অনিয়ম ও দুর্নীতিমুক্ত পরিষদ গড়ার লক্ষ্যে কাজ করার প্রত্যয় নিয়েই আমি চলতে চাই। উপজেলা এলাকায় আইন শৃঙ্খলার পরিবেশ বর্তমানে স্বাভাবিক রয়েছে। আমি চাই জনসাধারণ যেন কোন রকম হয়রানীর স্বীকার না হয়। আমার কাছে দলমত নির্বিশেষে সকলেই সমান, সকলের জন্য সমান নজরে দেখতে চাই, কাজ করতে চাই।

Leave a Reply