ঢাকাMonday , 29 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝিকরগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান

admin ঢাকা
আপডেট: 29 April 2019, 22:08

ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলা পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী অন্তরা সরকার, সহকারী শিক্ষা অফিসার জাকির হোসেন, স্যানিটারী ইন্সেপেক্টর গনপতি বিশ্বাস, মনিরুজ্জামান মনির, কেয়ারের প্রতিনিধি আরিফুল রহমান বাপ্পী প্রমুখ। প্রসঙ্গত গত ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহ ব্যাপি ঝিকরগাছা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে পুষ্টি বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রমের সমাপনীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *