ঢাকাMonday , 29 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাটকেখালী সার্বজনীন গোবিন্দ মন্দিরে মহানাম যজ্ঞ শনিবার

admin
April 29, 2019 9:38 pm
Link Copied!

শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন ১০৪ তম ৮ম প্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হবে আগামী শনিবার। ৫নং ওয়ার্ডের বাটকেখালী সার্বজনীন গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এ নামযজ্ঞ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সূচি অনুযায়ী ৪ মে রাত ৯টা ৪০ মিনিটে শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপন করা হবে। ৫ মে অহরাত্র ব্যাপী নাম সংকীর্তন করা হবে। ৬মে মহাপ্রভূর কুঞ্জভঙ্গ, নগর কীর্তন মহোৎসব ও প্রসাদ বিতরণ করা হবে। ৭ মে শ্রী শ্রী কালীপূজা রাত্র ১১টা ৫৯ মিনিটে অনুষ্ঠিত হবে। ৮ মে প্রতিমা বিসর্জন ও ৯ মে পদাবলী কীর্ত্তন অনুষ্ঠিত হবে। কীর্ত্তন পরিবেশনা করবেন কালিগঞ্জের শ্রীমতি রাজুবালা মন্ডল। এছাড়াও নামামৃত পরিবেশনা করবেন কপিলমুনি খুলনার কৃষ্ণ কিশোর সম্প্রদায়, টিকেট দেবহাটা, সাতক্ষীরার শিব মন্দির সম্প্রদায়, দেবনগর সাতক্ষীরার আদি শিব দূর্গা সম্প্রদায়, শ্যামনগর সাতক্ষীরার নম কৃষ্ণ সম্প্রদায়, বাটকেখালী সাতক্ষীরার পথের কাঙ্গাল সম্প্রদায়, ফয়জুল্লারুর সাতক্ষীরার মামা-ভাগ্নে সম্প্রদায়। উক্ত অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।