ঢাকাMonday , 29 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

admin
April 29, 2019 9:37 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ‘পুষ্টি উন্নয়নের বুনিয়াদ’ স্লোগানে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে এ পুষ্টি সপ্তাহ হয়। সিভিল সার্জন ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার মো. আমজাদ হোসেন, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদিশ চন্দ্র হাওলাদার, সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল্লাহ আল কাফী প্রমুখ। উল্লেখ্য, পুষ্টি সপ্তাহে বিভিন্ন ধরনের পুষ্টি জাতীয় শাক-সবজি, ফলমূল ও মাছ-মাংশ প্রদর্শনী করা হয়। এছাড়া মহিলাদের স্বাস্থ্য সম্মত পুষ্টিকর রান্না প্রতিযোগিতা, পুষ্টি সম্পন্ন শাক-সবজি ও ফলমূল উৎপাদন, শিক্ষার্থীদের কৃষি বিষয়ক কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।