ঢাকাMonday , 29 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় শিশুসহ আটক ৯

admin
April 29, 2019 9:34 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় বেনাপোল সীমান্ত থেকে নারীসহ ৯জন অনুপ্রবেশকারী বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
সোমবার দুপুরে বেনাপোল সীমান্তের বারোপোতা বাজার থেকে ২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হলেন- যশোরের মনিরামপুর এলাকার সামিউলের দুই ছেলে আজিজুর (৪২) ও আজিম (০৭) এবং মেয়ে অঞ্জলী (০৮), আজিজুর রহমানের মেয়ে নিলা (১৯), সাহেব আলীর ছেলে মজিবর রহমান (৪৫) ও মেয়ে মনিরা (১৬), মজিবরের ছেলে মুন্না (২২)।
বিজিবি জানায়, গোপন খবরে জানা যায় ভারত হতে অবৈধভাবে একদল নারী-পুরুষ সীমান্ত পার হচ্ছে। এমন সংবাদে বিজিবি সীমান্তে নজরদারি বাড়ায়। এক পর্যায়ে অবৈধ অনুপ্রবেশকারীরা এপারে প্রবেশের পর ধাওয়া করে তাদের আটক করা হয়। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের নায়েক সুবেদার মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৩ সালের পাসপোর্ট আইনে ১১(৩) ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তাং- ২৯.০৪.১৯।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।