ঢাকাMonday , 29 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় জাতীয় পুষ্টি সেবা সপ্তাহের সমাপনী

admin ঢাকা
আপডেট: 29 April 2019, 21:02

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. রনজিত কুমার রায়, আইডিয়ালের পরিচালক ডা. নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডেন্টাল সার্জন ডা. মোহাম্মদ আবু হুসাইন, মেডিকেল অফিসার ডা. বিপ্লব মন্ডল, মেডিকেল অফিসার শেখ তানভির হোসেন, মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান খাঁন, ইপিআই টেকনিশিয়ান সালাউদ্দীনসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সকল সিএসইচসিপি ও এনজিও প্রতিনিধিগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাস্থ্য পরিদর্শক আজিজুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *