ঢাকাMonday , 29 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

একাডেমি মসজিদ এলাকার নতুন নাম ‘শাপলা আবাসিক এলাকা’

admin ঢাকা
আপডেট: 29 April 2019, 20:40

একাডেমি মসজিদ সংলগ্ন এলাকার নতুন নামকরণ করা হয়েছে ‘শাপলা আবাসিক এলাকা’।
সোমবার (২৯ এপ্রিল) বিকালে একাডেমি মসজিদ সংলগ্ন বসবাসকারীদের নিয়ে উক্ত এলাকার নামকরণ করার জন্য মো. মোক্তার আলীর সভাপতিত্বে আলোচনাসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আলোচনায় মোট ২১টি নামের মধ্য হতে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ‘শাপলা আবাসিক এলাকা’ নামকরণ করা হয়। এ সময় শাপলা আবাসিক এলাকার নামে একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে মো. মোক্তার আলীকে সভপতি ও আব্দুল জব্বারকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্যান্যর হলেন সহ সভাপতি মো. আব্দুল জলিল ও মো. হোসেন আলী, যুগ্ম সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক মো. আব্দুল মান্নান, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন (বাচ্চু), সদস্য মো. আতিয়ার রহমান ও মুর্শিদ আলম ও মো. আনিছুর রহিমকে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। অন্য উপদেষ্টারা হলেন, মো. কিসমত আলী, মো. ফেরদাউস হোসেন, মুকুল হোসেন, মো. রফিকুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *