ঢাকাMonday , 29 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আনুলিয়ায় হাফিজিয়া মাদ্রাসার নামে জমি দখলের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 29 April 2019, 20:33

সমীর রায়, আশাশুনি: আশাশুনির আনুলিয়ায় হাফিজিয়া মাদ্রাসার নামে জমি দখলের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উত্তর একসরা গ্রামের আমজেদ গাজীর ছেলে শহিদুল গাজী। তিনি তার লিখিত অভিযোগ ও বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, রোববার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে উত্তর একসরা গ্রামের মৃত জিয়াদ সরদারের ছেলে আলমগীরের নেতৃত্বে একই গ্রামের ছলেমান গাজীর ছেলে একাধিক মামলার আসামি কামাল ও কবীর, মোস্তফা গাজীর ছেলে হান্নান গাজীসহ ৭ থেকে ৮ জনের একটি দল রাস্তার পাশে উত্তর একসরা মৌজায় ১৮৩ নং খতিয়ানে ৮০২ দাগসহ অন্যান্য দাগে আমার খরিদা ভোগদখলি সম্পত্তিতে ইট দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করছিল। আমি ও আমার অন্যান্য লোকজন এখানে কি হচ্ছে জিজ্ঞাসা করলে তারা বলে এখানে হাফিজিয়া মাদ্রাসা তৈরি করা হবে। আমি ও আমার চাচা আব্দুল মাজেদ বাঁধা দিলে তারা আমাদের মারপিট শুরু করে। এতে আব্দুল মাজেদ গুরুতর আহত হলে তাকে জায়গিরমহল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আমার চাচী অন্তঃসত্তা সোনাভান খাতুনকেও মারপিট করে এবং শ্লীলতাহানি করে। এসময় ঘটনাস্থলের পাশেই হাজরারকোনা নামক স্থানে ওয়াজ মাহফিল চলছিল। মাহফিলের লোকজন ছুটে এলে হামলাকারীরা পলিয়ে যায়। হান্নান গাজী তার নিজের জমিতে ঘর না করে স্থানীয় দুর্বৃত্তদের নিয়ে রাস্তার পাশে আমার জমিতে মাদ্রাসার নাম করে দখল করে দোকান-পাট তৈরি করার ষড়যন্ত্র করছে। আমি থানায় লিখিত এজাহার জমা দিয়েছি। বিষয়টির তদন্ত পূর্বক সুষ্ঠ সমাধানের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন শহীদুল ইসলাম ও তার পরিবারের লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *